জাতির সংবাদ ডটকম :
রাজধানীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আইরিচ আই হসপিটাল লি.। শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পে মোট ১২০০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উদ্বোধনী ক্যাম্পে অংশগ্রহণকারী রোগীদের প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে সম্পন্ন করা হয়। পাশাপাশি চশমার ওপর ৫০% বিশেষ ছাড় প্রদান করা হয়। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর বোর্ড মেম্বার জনাব শফিকুর রহমান। তাঁর উপস্থিতিতে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধন শেষে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এইচ. এম. শিশির কাউছার বলেন, “সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বিশ্বমানের চক্ষু চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং তা সকল শ্রেণির মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। একই ছাতার নিচে উচ্চবিত্ত থেকে শুরু করে সমাজের পিছিয়ে পড়া সাধারণ মানুষও উন্নতমানের চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবে।”