ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ন্যাবের প্রচারণা

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:

ঢাকা -১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালান নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকালে আনছার ক্যাম্প থেকে শুরু হয়ে মিরপুর ১২ নম্বর এবং ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লায়, বাজার, দোকান এবং পথচারীদের মাঝে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। সর্বশেষ সন্ধ্যা ৬ টায় লিফলেট বিতরণ করেন কল্যাণপুর নতুন বাজার এলাকায় । নির্বাচনী প্রচারণায় অংশ নেন নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) এর সভানেত্রী বিলকিস জাহান চৌধুরী, সাংবাদিক গোলাম মওলা মুন্না, মহাসচিব আকরাম আলী, সিনিয়র যুগ্ম মহাসচিব মেরিনা খাতুন, যুগ্ম মহাসচিব বিলকিস আক্তার, সাংগঠনিক সম্পাদক আলম, মাসুদা, মোঃ পাপন, মোঃ তৈয়বসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।