কক্সবাজার-১ আসনে বিজয়ী বিএনপির সালাহউদ্দিন

শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জাতির সংবাদ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

ধানের শীষ প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ২ লাখ ২ হাজার ৫৬৬ ভোট এবং তার নিকতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট। আসনে মোট ১৭৭টি কেন্দ্রের ফলাফলে এই ভোট পান তারা।

জয়ের পর সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে৷ এই দিনটির জন্য মানুষ অপেক্ষা করছে৷ এখন দায়িত্ব অনেক বেশি। শহীদের ও গণতন্ত্রের আকাঙ্খা পূরণ করতে হবে৷

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের দ্বায়িত্ব হবে সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে৷ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনা হবে৷ দুই-তৃতীয়াংশ বেশি আসনে নিয়ে বিএনপি জয়লাভ করবে৷ এই বিজয় প্রত্যাশিত ছিল। সংসদ একটি শক্ত একটা বিরোধী দল পাবে বলেও আসা প্রকাশ করেন তিনি