আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, খামেনি ইরানে তার কার্যালয়ে নিহত হয়েছেন।
সর্বোচ্চ নেতার মৃত্যুতে ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান। একইসঙ্গে দেশটিতে সাতদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।হামলায় খামেনির কন্যা, জামাই ও নাতিও নিহত হয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক বলেন, ‘ইরানের সর্বোচ্চ নেতার শহিদ হওয়ার পরও তাঁর পথ ও লক্ষ্য কখনো হারাবে না এবং ভুলে যাওয়া হবে না; বরং এগুলো আরও উজ্জীবিতভাবে ও উৎসাহের সঙ্গে এগিয়ে নেওয়া হবে।’