খালেদা জিয়ার সমাধিতে ঢাকাস্থ সারিয়াকান্দি সমিতির শ্রদ্ধা নিবেদন

রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:

গতকাল বিকেলে বাদ আসর ঢাকাস্থ সারিয়াকান্দি উপজেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে বাংলাদেশের তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সমিতির সভাপতি সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি বাংলাদেশ পুলিশের ডিবি প্রধান শফিকুল ইসলাম শিলু, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামানিক, নজরুল ইসলাম, সাবেক পুলিশ অফিসার ইন্তেজার রহমান, ঢাকা কলেজের অধ্যাপক জুলফিকার রহমান, সমিতির সাধারণ সম্পাদক ছালজার রহমান, নাজির হোসেন, আহসান হাবিব বেলাল, আবদুস সবুর, রিপন, চাঁদনিয়া, দৌলতজ্জামান, আপেল মাহমুদ, শফিকুল ইসলামসহ অনেকে ।