শ্রীমঙ্গল প্রতিনিধি:
গানে গানে শ্রীমঙ্গলকে মাতিয়ে গেলেন লোকজ সংস্কৃতির মহাতারকা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে গত ২৮ মার্চ রাত ১২টায় তার মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে জাসাস শ্রীমঙ্গল উপজেলা আয়োজিত তিনদিনব্যাপী স্বাধীনতা উৎসবের সমাপ্তি ঘটে।
এর আগে ২৬ মার্চ সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য আশরাফুল মজিদ খোকন।
জাসাস শ্রীমঙ্গল উপজেলার আহ্বায়ক মাহবুবুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাসাস শ্রীমঙ্গলের আয়োজনে তিনদিনব্যাপী এই স্বাধীনতা উৎসব সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ। এই আয়োজন শুধু একটি উৎসব নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা আমাদের গৌরব ও অহংকার। এই স্বাধীনতা অর্জনের পেছনে রয়েছে অসংখ্য শহীদের আত্মত্যাগ ও অগণিত মানুষের সংগ্রাম। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, সাংস্কৃতিক চর্চা একটি সুন্দর, মানবিক ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গান, নৃত্য, নাটক ও আবৃত্তির মাধ্যমে শুধু বিনোদনই নয়, আমাদের ইতিহাস, মূল্যবোধ ও ঐতিহ্যও নতুন প্রজন্মের কাছে পৌঁছে যায়। সংস্কৃতি একটি জাতির আত্মা—যে জাতি তার সংস্কৃতিকে ভালোবাসে ও চর্চা করে, সে জাতি কখনো পিছিয়ে পড়ে না।
উদ্বোধনী বক্তব্যে আশরাফুল মজিদ খোকন বলেন, জাসাস সবসময় দেশের সংস্কৃতি চর্চা ও শিল্পীদের বিকাশে কাজ করে যাচ্ছে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
তিনদিনব্যাপী এই উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, সদস্য আহ্বায়ক কমিটি মৌলভীবাজার জেলা বিএনপি মোঃ দরুদ আহমদ, উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা মশিউর রহমান রিপন, আহ্বায়ক মৌলভীবাজার জেলা জাসাস মোঃ শামসুল ইসলাম রাসেল, সদস্য সচিব মৌলভীবাজার জেলা জাসাস মোঃ জসিম উদ্দিন, আহ্বায়ক শ্রীমঙ্গল পৌর বিএনপি মোঃ শামীম আহমদ, সদস্য শ্রীমঙ্গল উপজেলা বিএনপি মোঃ ইয়াকুব আলী, সদস্য শ্রীমঙ্গল উপজেলা বিএনপি হাজী মোঃ মকসুদ আলী, সদস্য শ্রীমঙ্গল উপজেলা বিএনপি মোঃ আব্দুর রহিম, সদস্য শ্রীমঙ্গল পৌর বিএনপি মোঃ মোছাব্বির আলী মুন্না, আহ্বায়ক শ্রীমঙ্গল উপজেলা যুবদল মোঃ মহিউদ্দিন জারু, আহ্বায়ক শ্রীমঙ্গল পৌর যুবদল মোঃ সরোয়ার হোসেন, শ্রীমঙ্গল পৌর বিএনপি নেতা নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শ্রীমঙ্গল উপজেলা জাসাস শেখ মোঃ আব্দুল হামিদ, সদস্য শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি মোঃ নাজমুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী জসিম আহমদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল নেতা ও বর্তমান জাসাসের সদস্য শেখ দিদার আলম রায়হান, রুবেল আহমেদ, মোঃ সোহেল আহমদ, জুনায়েদ আহমদ, সালমান হোসেন, মোঃ সালাউদ্দিন, মোঃ মোহাইমিনুল ইসলাম শিমুল, মোঃ সাইদুল ইসলাম মামুন সহ ইউনিয়ন পর্যায়ের শতাধিক জাসাস এর নেতাকর্মী।
তিনদিনব্যাপী এ আয়োজনে শ্রীমঙ্গলের ১৫টিরও বেশি সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। এর মধ্যে নৃত্যালয়, নৃত্যাঙ্গন, নাট্যবেদ, বাউল পরিষদ, সুরাঙ্গন, আদর্শ সংগীত বিদ্যালয়, টিউন্স ব্যান্ড ও মণিপুরী অনুরাগ নৃত্যালয় তাদের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।
উৎসবের শেষ দিনে হাজারো দর্শকের উপস্থিতিতে লোকজ সংগীতের মূর্ছনায় শ্রীমঙ্গলকে মাতিয়ে তোলেন কুদ্দুস বয়াতি। এছাড়াও একক সংগীতে পরিবেশন করেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক তারেক ইকবাল চৌধুরী, নিপা ব্যানার্জী, শিবলী ও সূচমন সূচী।
দর্শকরা জানান, দীর্ঘদিন পর এমন নান্দনিক সাংস্কৃতিক আয়োজন তাদের বিনোদনের খোরাক জুগিয়েছে এবং শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে।