গোবিন্দগঞ্জ ম’র্মান্তিক সড়ক দুঘর্টনায় ২জন নি’হত ও ২জন গুরুতর আহত

শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬

শামীম রেজা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।।

গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বন্দর এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীসহ ২জন নি’হত ও ২জন গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বন্দর এলাকার ব্র্যাক অফিস সামনে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে হলে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পৌর শহরের ৭নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামের জনি মিয়া ও নাকাই ইউনিয়নের মালিনি পাড়া গ্রামের সিদ্দিকুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়েছে।
এ ঘটনায় ট্রাক ড্রাইভার ও হেলপারও আহত হয়েছে।একজন আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার
করে হাসপাতালে ভর্তি করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বিষষয়টি নিশ্চিত করেছেন।