গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

দিলীপ কুমার দাস,ব্যুরো প্রধান।।

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬ ) বিকেল তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনের সামনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সর্বমোট ২০ জন প্রতিবন্ধীর মাঝে ১৫ জনকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে তন্মধ্যে উপস্থিত ছিলেন- পান্না, হরমোসা, আঃ খালেক, কুলছুন বেগম, মুখলেছুর রহমান, রুবি আক্তার, ইতি বেগম, ফাতেমা খাতুন, মোঃ মাহিন, মোনায়েম,হাবুল মিয়া, মেঃ রনি, জহুর মিয়া, নুরুল হক আকন্দ ও আবুল কালাম আজাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পার তত্বাবধানে এ হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম কামাল, এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং স্বজন সমাবেশের সভাপতি মোঃ রইস উদ্দিন প্রমুখ।