দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক।
ময়মনসিংহের গৌরীপুর বৃহস্পতিবার , ( ১৯ মার্চ / ২০২৬ ) পবিত্র মাহে রমজান উপলক্ষে পৌরসভাধীন রহমতপুর বাইতুষ শরীফ জামে মসজিদে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় উক্ত দোয়া ও ইফতার মাহফিল সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহজাহান কবির হিরা, সাংবাদিক দিলীপ কুমার দাস,সাংবাদিক মাসুদ আলম ভুইয়া, সাংবাদিক আবুল কালাম আজাদ ও সাংবাদিক শামীম আলভী সহ এলাকার মুসুলিয়ান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।
শাহজাহান কবির হিরা বলেন, বিশ্ব মুসলিম উম্নাহের কল্যাণ ও শান্তি কামনায় আমি এলাকার মুসল্লিয়ানদের জন্য পবিত্র মাহে রমজানে আমার পক্ষ থেকে সীমিত পরিসরে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করতে পারায় তিনি নিজেকে ধন্য বলে মনে করেন।