জনপ্রশাসন প্রতিমন্ত্রীর এপিএস হলেন কৃষিবিদ শওকত ওসমান শামীম

বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এপিএস (সহকারী একান্ত সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কৃষিবিদ শওকত ওসমান শামীমকে । বুধবার (০৮ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী যতদিন এ পদে অলংকৃত করবেন অথবা কৃষিবিদ শওকত ওসমান শামীমকে তার সহকারী একান্ত সচিব পদে যতদিন এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

এর আগে শওকত ওসমান শামীম যুব উন্নয়ন অধিদপ্তরের গাজীপুর প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর হিসাবে কর্মরত ছিলেন।