নাটোর প্রতিনিধি।।
নাটোরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ করা হয়েছে। আজ ৯ এপ্রিল বিকাল পাঁচটায় শহরের কেন্দ্রীয় মসজিদের আসরের নামাজ শেষে এই লিফলেট বিতরণ শুরু হয়ে শহরের বিভিন্ন দোকান, পথযাত্রী, সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, গণভোটের দাবি উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি সরকার।
তারা বলেন,গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনে জনগণ একইসঙ্গে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে মত দিলেও সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি।
নির্বাচনের পর ১১ দলের ৭৭ জন প্রতিনিধি শপথ নিলেও বিএনপি গণভোট প্রত্যাখ্যান করে এবং সংবিধান সংস্কার প্রক্রিয়া বিলম্বিত করে।
লিফলেটে জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে গণভোট বাস্তবায়ন এবং ক্ষমতা ও মর্যাদা রক্ষার আহ্বান জানানো হয়েছে।
এ সময় লিফলেট বিতরণে অংশ নেন বাংলাদেশ জামাতে ইসলামীর নাটোর জেলা নায়েবে আমি ড. মীর নুরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমির মাওলানা রাশেদুল ইসলাম, সেক্রেটারি আলী আল মাসুদ মিলন, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ইখতিয়ার শাওন, শিবিরের জেলা সেক্রেটারি রনি। জামাত সহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দরা।