দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সোমবার, মার্চ ১৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরে নানা ইস্কান্দার মজুমদার ও নানি তৈয়রা মজুদারের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা ফেরার আগে সোমবার সন্ধ্যায় দিনাজপুর উপ-শহরের শেখ ফরিদ মডেল কবরস্থানে যান প্রধানমন্ত্রী। সেখানে ফাতেহা পাঠের পর তিনি মোনাজাতে শরিক হন।

এ সময় তাঁর সঙ্গে মন্ত্রিসভার কয়েকজন সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী দিনাজপুর সফরে যান এবং কাহারোল উপজেলার সাহাপাড়ায় দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া বিকেলে দিনাজপুর সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেন তিনি।