পাকুন্দিয়া প্রেসক্লাবের নব গঠিত কমিটিতে সভাপতি মিনহাজ ও সাধারণ সম্পাদক মহিবুল্লাহ

রবিবার, মার্চ ১৫, ২০২৬

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) ২০২৬ বিকেলে প্রেসক্লাব মিলনায়তন এ সভা অনুষ্ঠিত হয়েছে । এ কমিটির মেয়াদ আগামী দুই বছর।

নতুন কমিটিতে দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি এ এস এম মিনহাজ উদ্দিনকে সভাপতি, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি এম মহিবুল্লাহ বচ্চনকে সাধারণ সম্পাদক এবং ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক হৃদয়কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাধারণ সদস্য বৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ।