পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের বিচারের দাবি চরমোনাই পীরের

বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর।বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বার্তায় এ কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনাগুলোর অন্যতম। একটি স্বাধীন দেশের রাজধানীতে এতজন সেনা কর্মকর্তার মৃত্যু বিরল ঘটনা। এমন নৃশংস হত্যাকাণ্ডের কোনো নির্মোহ ও বস্তুনিষ্ঠ তদন্ত হয়নি। এর পেছনে কারা জড়িত, কোন স্বার্থে এমন বর্বরতা চালানো হয়েছে তা আজও স্পষ্ট নয়।

সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কলঙ্ক তিলক হয়ে আছে : চরমোনাই পীর
আদালতে বাংলার ব্যবহারসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা রক্ষার আহ্বান
ইসলামী আন্দোলন দাবি করছে, ২০০৯ সালের পর অনেক বছর অতিবাহিত হয়েছে, আর সময়ক্ষেপণ করা যাবে না। দ্রুততার সঙ্গে নির্মোহ ও বস্তুনিষ্ঠ তদন্ত করতে হবে। প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।

বার্তায় তিনি পিলখানায় শহীদ সেনা কর্মকর্তা ও সৈনিকদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।