প্রধানমন্ত্রীর দেয়া প্রত্যেকটি পদক্ষেপ ও নির্দেশনা যদি আমরা সঠিকভাবে পালন করি তাহেলে আমাদের দেশ দ্রুত এগিয়ে যাবে—মো: মুজিবুর রহমান চৌধুরী এমপি

শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

বিকুল চক্রবর্তী: মৌলভীবাজার প্রতিনিধি:

১৪ মার্চ থেকে দেশ ব্যাপী শুরু হচ্ছে পরিচ্ছন্ন অভিযান যা চলমান থাকবে প্রতি শনিবারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকারীভাবে তা পরিচালা করা হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর দেয়া প্রত্যেকটি পদক্ষেপ ও নির্দেশনা যদি আমরা সঠিকভাবে পালন করি তাহেলে আমাদের দেশকে আমরা দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি মনে করি, এই নির্দেশনা গুলোকে আমাদের যুদ্ধ মনে করে এবং সেই যুদ্ধের একজন সৈনিক হিসেবে আমাদের দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে।

শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে মশক নিধন কর্মসূচীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শুধু পৌরসভানয় নগরবাসীকেও এবিষয়ে সচেতন হওয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকি, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলী, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন ঝারু, সদস্য বাদশা মিয়া কাজল ও যুবদল নেতা মোবারক হোসেন প্রমূখ।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলী জানান, আমরা একজন কর্মদীপ্ত সংসদ সদস্য পেয়েছি। সারা দেশ ব্যাপী যে পরিচ্ছ্নতা অভিযান শুরু হবে আমাদের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী তা শুরু করেছেন আরো ১৫ দিন আগেই। তিনি শুধু পরিচ্ছন্ন অভিযান শুরু করা নয়। মানুষ যেন পলিথিন বর্জ রাস্তায় বা পাহাড়ি ছড়ায় না ফেলে সে জন্য তিনি লিফলেট তৈরী করে বিতরণ করেছেন। পলিথিন বর্জ জমানোর জন্য ঘরে ঘরে বার বার ব্যবহারযোগ্য পলিথিন উপহার দিয়েছেন এবং তা অভ্যাহত রেখেছেন।

উল্লেখ্য মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী নির্বাচনে বিজয়ের পরের দিনই তিনি নিজেই নেমে পড়েন তার ভেনার ফেস্টুন অপসারণে। আর ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু করেন পাহাড়ী ছড়া, খাল, ও রাস্তাঘাট থেকে পলিথিন বর্জ অপসারণ কর্মসূচী। বিভিন্ন পর্যটন স্পটে বসান তিন ধরণের বিন।