প্রিন্স অ্যান্ড্রুর গ্রেপ্তার নিয়ে এখন পর্যন্ত যা যাচ্ছে

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের সন্দেহে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। ব্রিটেনের রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু এমন দিনে গ্রেপ্তার হলেন যেদিন তার ৬৬তম জন্মদিন।

অবশ্য এই গ্রেপ্তার সরাসরি কোনো অপরাধ নিশ্চিত করার ইঙ্গিত দেয় না এবং এখনো কোনো অভিযোগ নেই।

তিনি পুলিশের হেফাজতে আছেন এবং তারা বার্কশায়ার ও নরফোকে বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।

টেমস ভ্যালি পুলিশ বলেছে, ‘গভীর মূল্যায়ন’ শেষে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এখন একটি তদন্ত শুরু হয়েছে।

দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বহু অভিযোগের মুখোমুখি হওয়া সাবেক এই প্রিন্সকে এর আগে কখনো গ্রেফতার করা হয়নি।

ব্রিটেনের রাজার ভাই অ্যান্ড্রু সবসময় এবং দৃঢ়ভাবে যেকোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন।