জাতির সংবাদ ডটকম।।
ফ্রান্স প্রবাসী অধির সুত্রধর ও সোনাম উদ্দিন খালেকের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে কয়েকশত মানুষের মধ্যে ঈদ উপহার দেয়া হয়েছে।
অধির সুত্রধর জানান, আমার সাধ্যমতো আমি পূজা ও ঈদে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই বছর মাহে রমজানে সিলেট ও নোয়াখালি এলাকায় তিন শতাধিকে মানুষের জন্য চাল, ডাল, তেল ছোলা, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর সমন্বয়ে তিনশত প্যাকেট খাদ্য সামগ্রী উহারদেন। তিনি জানান, এই রমজানে তিনি দেশে আসতে পারেনি। নোয়াখালীতৈ ছাত্রলীগ নেত্রী ইসরাত চৌধুরী দোলা ও সিলেটে আমার বন্ধুদের মাধ্যমে এই খাদ্য সামগ্রী গরীব মানুষের মধ্যে পৌছে দেয়া হয়েছে।
অধির সুত্রধর ও সোনাম উদ্দিন খালেক দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাস করছেন। তারা দুইজনই ফ্রান্স আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।