নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ লক্ষ্যে আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) বাদ জুম্মা সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাতের জন্য দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।