ময়মনসিংহ ৮,ঈশ্বরগঞ্জ আসনে লুৎফুল্লাহেল মাজেদ বাবু বিশাল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত

শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

দিলীপ কুমার দাস ব্যুরো প্রধান।।

ময়মনসিংহ ৮ – ঈশ্বরগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু ১ লাখ ৭ হাজার ৫৭৭ ভোট পেয়ে বিশাল ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। মাজেদ বাবুর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগারো দলীয় জোটের এলডিপির প্রার্থী মো. আওরঙ্গজেব বেলাল ছাতা মার্কায় পেয়েছেন ৪৫ হাজার ৭৯১ ভোট। এছাড়া জাতীয় পার্টির ফখরুল ইমাম লাঙ্গল মার্কায় পেছেন মাত্র ১৭১৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেনের শাহ নূরুল কবির শাহীন ৩২ হাজার ৭৩৪ ভোট।

ঈশ্বরগঞ্জ উপজেলা ১টি পৌরসভা এবং ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। তথ্য অনুযায়ী আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৪৮ হাজা ৮৭৯ জন, পুরুষ ১ লাখ ৭৯ হাজার ৪৩৭ জন, নারী ১ লাখ ৬৯ হাজার ৪৩৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র ৬ জন। ভোট কেন্দ্রর সংখ্যা ৯২টি।