মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

সোমবার, মার্চ ২৩, ২০২৬

জাতির সংবাদ ডটকম।। 

মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক সরদার রাজিবের উদ্যোগে ও স্থানীয় যুবসমাজের ব্যানারে রোববার (২২ মার্চ) বিকেলে সদর উপজেলার উড়াকান্দা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদক নির্মূলে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক সরদার রাজিব, বরাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাগর সরদার, যুগ্ম আহবায়ক নিক্সন শফিক ও সুমন শেখ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিরাজ শেখ, বিএনপি নেতা ইউনুস আলী টিক্কা, আব্দুর রাজ্জাক রাজা এবং সাবেক সেনা সদস্য অনন্ত সরকারসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদককারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই সমাজে মাদকের বিস্তার ঘটছে। দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে তরুণ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এসময় তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক নির্মূলে প্রশাসন কার্যকর ভূমিকা না নিলে কঠোর আন্দোলনের পথে নামতে বাধ্য হবো। প্রয়োজনে মাদক কারবারিদের নামপরিচয় যুক্ত করে পোস্টালিংয়ের মাধ্যমে তাদের অপরাধের চিত্র জনসম্মুখে তুলে ধরবো।