মানবতাবিরোধী অপরাধে মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল

মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এটি দাখিল করেন। অভিযোগে তাদের বিরুদ্ধে ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে দুটি অভিযোগ আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, এই দুই নেতার বিরুদ্ধে ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে দুটি অভিযোগ আনা হয়েছে।

এদিকে, এ মামলায় আজ শুনানি হওয়ার কথা রয়েছে। এতে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পরবর্তী কার্যক্রম ও শুনানির তারিখ নির্ধারণ করবেন আদালত। এছাড়া দুজনই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।