মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রবিবার, মার্চ ২৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আজ রোববার ট্রাইব্যুনাল কারা কর্তৃপক্ষকে এই নির্দেশ দেন।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে এদের গ্রেফতার দেখানোর আবেদন ট্রাইবুনাল-২ এ দাখিল করা হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় বৃহস্পতিবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

অন্যদিকে, মানব পাচার মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গত মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।