মৌলভীবাজারের কমলগঞ্জে পথ শিশুদের নিয়ে এমপি বাড়িতে চলছে মেহেদী উৎসব

শুক্রবার, মার্চ ২০, ২০২৬

 

বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার।।

ব্যাতিক্রমী উদ্যোগে ঈদ উদযাপন করছেন মৌলভীবাজার- ৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী।
তার নির্বাচনী এলাকার ছিন্নমুল ও পথ শিশুদের নিয়ে তার বাড়িতে আয়োজন করেছেন দুইদন ব্যপী মেহেদী উৎসব।


শুক্রবার প্রথম দিনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকা থেকে প্রায় শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের সংগ্রহ করে নিয়ে আসেন তার বাড়িতে। প্রথমে সবাইকে নিজের হাতে পড়িয়েদেন নতুন কাপড়। পরে সংসদ সদস্যের সহধর্মীনী, তার পুত্র বধূ, মেয়ে, মৌলভীবাজার জেলা প্রশাসকের সহধর্মীনী, উপজেলা নির্বাহী অফিসাররের সহধর্মীনীসহ এমপি পরিবারের মহিলা সদস্যরা সকল শিশুর হাতে তুলে দেন মেহেদীর সাজ।


পরে তাদের নিয়ে ঘুড়ে বেড়ানো হয় লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন দৃষ্টি নন্দন এলাকা। প্রত্যেকে দেয়া হয় খাবার প্যাকেট।
এর আগে এসব শিশুদের নিয়ে যাওয়া হয় ঈদ বাজারে। বাজার থেকে তাদের পছন্দমত ও সঠিক পরিমাপে কেনা হয় পোশাক।

মেহেদী উৎসবে সংক্ষিপ্ত বক্তব্যদেন, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামানসহ অনান্য অতিথিরা।
এ সময় বক্তারা বলেন, হাজী মুজিবুর রহমান সংসদ সদস্য হওয়ার অনেক আগে থেকেই মানবিক কাজে নিজেকে সর্বদা সম্পৃক্ত রেখেছেন। ছিন্নমুল শিশুদের নিয়ে এমন আয়োজন নি:সন্দেহে ব্যতিক্রম ও উদার মননের বহি:প্রকাশ। তারা বলেন, কয়েক দিন আগে ঢাকা উত্তরায় তাঁর মালিকানাধীন উত্তরা স্কয়ার বাণিজ্যিক ভবনটি ভাঙচুর করে ৮/১০ কোটি টাকার ক্ষতি করে দুষ্কৃতিকারীরা। নিজের এরকম ক্ষতি হওয়ার পরও এলাকার মানুষের পাশে দাঁড়াতে ভুলেন নি মো: মুজিবুর রহমান চৌধুরী এমপি।

আর মুজিবুর রহমান চৌধুরী বলেন, আমি আমার এলাকায় সুবিধা বঞ্চিত, পথ শিশু এই শব্দ গুলোই উঠিয়ে দিবো। এদের জীবনমান উন্নয়নে আমি কাজ করবো। প্রত্যেক শিশুকেই আমি বিদ্যালয়মুখী করবো।

মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, ঈদের আনন্দ যে সকলের মধ্যে ভাগাভাগি করে নিতে হয় এর জ্বলন্ত উদাহরণ দিলেন মৌলভীবাজার চার আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী। আজকে তার পরিবারের উদ্যোগে মেহেদী উৎসবে যোগ দিয়ে কিছুটা সময় খুব আনন্দে কাটালাম। আমার সাথে আমার সহধর্মিনীও এসেছেন তিনিও মনের আনন্দে এই শিশুদের হাতে মেহেদি লাগিয়ে দিয়েছেন। সব মিলিয়ে আয়োজনটি ছিল ব্যতিক্রম।

আর মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, এ জাতীয় কাজ অনুকরণীয় হয়ে থাকে। বড় ও উদার মন না হলে এরকম কাজ কেউ করতে পারে না। মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী এমপি কাজটি করেছেন এটি যেন তিনি সব সময় অব্যাহত রাখেন।