মৌলভীবাজার প্রতিনিধি:
আমেরিকা প্রবাসী আলম উদ্দিন ও বিলকিস আক্তারের উদ্যাগে পবিত্র রমজান মাস উপলক্ষে তিন শতাধিক জন হতদরিদ্র মানুষ কে দেয়া হয়েছে নগদ ১০০০ টাকা করে ঈদ উপহার।
গতকাল শ্রীমঙ্গল উত্তর উত্তরসুর (শাহাজীবাজার) এলাকায় আলম মঞ্জিলে এই প্রবাসী দম্পতির পক্ষে এ নগদ অর্থ বিতরণ করেন রুজেল মিয়া, আলাল মিয়া, আলমগীর হোসেন।


এ সময় ঘর মেরামতের জন্য আর্থিকভাবে দূর্বল প্রাণেশ মিয়াকে ত্রিশ হাজার টাকা, চিকিৎসার জন্য সুজন মিয়া কে বিশ হাজার টাকা, টমটমের ব্যাটারী ক্রয়ের জন্য কিয়াম আলী কে বিশ হাজার টাকা প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠান চলাকালে টোকেন ছাড়া বেশ কিছু মানুষ তার বাসার সামন চলে আসলে তারা আরও ৪০ / ৫০ জনকে নগদ ৫০০ টাকা করে ঈদ উপহার দেন।
ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ ও খুশি। তারা এই মানবিক উদ্যোগ গ্রহণ করায় আমেরিকা প্রবাসী আলম উদ্দিন, বিলকিস আক্তার ও তার পরিবারের জন্য দোয়া করেন তারা।