শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়নের কামাসিদ গ্রামের কাতার প্রবাসী কারী মো: আবদুল্লাহর বাড়ীতে তাঁর ব্যাক্তিগত আয়োজনে ১৮ মার্চ প্রায় ৫ শতাধিক লোকের ইফতার পার্টির আয়োজন করেন।
ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন স্থানীয় এলাকা বাসী সহ সাবেক ইউপি চেয়ারম্যান ফিরুজ মাস্টার ও ব্যারিস্টার আবদুল হাই। এ ছাড়া শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো: ইয়াকুব আলী, কোকু ম্যামরীয়াল ট্রাস্ট(লন্ডন)কো-অর্ডিনেটর মো: সরফরাজ আলী সরফু, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহবায়ক মো: মহিউদ্দিন(ঝাড়ু), ইমাম শামীম আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি বঙ্গকবি মো: লুৎফুর রহমান প্রমূখ।
ইফতার পার্টিতে দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।