সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

স্টাফ রিপোর্টার:
সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।

এদিন ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কৃষক কার্ড চালু সংক্রান্ত সভাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ব্যস্ত সময় পার করবেন।

এরইমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ও মেজর জেনারেল মির মুসফিকুর রহমান।