স্টাফ রিপোর্টার:
বিগত ফ্যাসিষ্ট সরকারের সময়ে গুম-নির্যাতনের শিকার কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক পাবনার কৃতি সন্তান দবির উদ্দিন খান তুষারের পাবনায় আগমন উপলক্ষে এক সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত হয় । শুক্রবার দুপুরে পাবনা বেড়া উপজেলার সিএন্ডবি মোড়ে ও কাশিনাথপুর বাজারে তাকে সংবর্ধনা দেয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। সংবর্ধনা শেষে শুক্রবার বিকেলে চিনাখড়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা মোঃ দবির উদ্দিন খান তুষার। সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইয়ামিন খান, বেড়া পৌর যুবদলের আহবায়ক মোঃ জাহাঙ্গির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সম্পাদক যুবদল নেতা মালেক রেজা মনিক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-আহবায়ক শাহনুর হোসেন সামী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগাঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রানা, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান বাপ্পি, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ হাফিজ, ছাত্রদল যুগ্ম-আহবায়ক নোমান খান, মনিরুল ইসলাম মুন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক আহবায়ক একরামুল হক লিমন, প্রতিষ্ঠাতা সহ-সহসভাপতি মিজানুর রহমান সিনহা, সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফসিউল হক ইমনসহ নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুল কাদের।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজানগর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল নেতা গফুর খান।