নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে পুরান ঢাকার ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক ব্যবসায়ী ও সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজানের ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার নবাববাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এক বৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী, আলেম-ওলামা, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ যুবদল ও কৃষকদলের নেতৃবৃন্দ, সাংবাদিক, এলাকার যুবক ও তরুণরা উপস্থিত ছিলেন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় ব্যবসায়ী মিজানুর রহমান মিজান বলেন, এমন একটি সুন্দর ইফতার মাহফিল আয়োজন করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ইফতার মাহফিল আয়োজন করার ইচ্ছা রয়েছে।
তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।