সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোমবার, মার্চ ১৬, ২০২৬

 

মোশাররফ হোসেন অপু :

পুরান ঢাকার ইসলাম পুর কুমার টুলি জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ- সভাপতি এ,বি,এম পারভেজ রেজার উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা- ৭ আসনের বিএনপির সংসদ সদস্য পুরান ঢাকার কৃতিসন্তান হামিদুর রহমান হামিদ।
দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রমজানের শেষ দশকে ২৬ শে রমজানে দোয়া ও মোনাজাত করা হয়।দেশ ও জাতির মঙ্গল কামনা ও শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। আসর নামাজের পর থেকে পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণীপ্রেশার মানুষ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ দোয়া ও ইফতার মাহফিলে এসময় উপস্থিত ছিলেন।