স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে।

এই সেলের জরুরি যোগাযোগের টেলিফোন নম্বর হলো, ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩।

এ ছাড়া মোবাইল নম্বর-০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) এবং ০১৫৫০-০৬৪২২৭।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো অভিযোগের ক্ষেত্রে উল্লিখিত নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।