নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় ঢাকা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে তিনি এই ডাকটিকিট ও আনুষঙ্গিক স্মারক উন্মোচন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড অবমুক্ত করেন। একই সঙ্গে তিনি একটি বিশেষ সিলমোহরও উদ্বোধন করেন।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ থেকেই এসব স্মারক ডাকটিকিট ও খাম নির্দিষ্ট ডাকঘরগুলোতে সাধারণ মানুষের সংগ্রহের জন্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।