স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হলেন : অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস

মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

 

 

স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস । তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে রয়েছেন।

আজ মঙ্গলবার ১০ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের যুগ্মসচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

 

ইতিপূর্বে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত ছিলেন।