১৬-২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ঢাকার চীনা ভিসা অফিস

সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার চীনা দূতাবাসের ভিসা অফিস সাময়িকভাবে বন্ধ থাকবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় উল্লেখ করা হয়, ছুটির সময়সূচি অনুসারে ভিসা অফিস ১৬ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।