ভিজিএফের চাল বিক্রি না করে পরিবারের জন্য ব্যবহারের আহ্বান এমপি হাজী মুজিবের

শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার):
শ্রীমঙ্গলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে দরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বলেন, এবার ভিজিএফ কর্মসূচিতে তুলনামূলক চিকন ও উন্নতমানের চাল দেওয়া হচ্ছে। তিনি সুবিধাভোগীদের এই চাল বিক্রি না করে নিজেদের পরিবারের জন্য ব্যবহারের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লা আকিব, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহির মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর এ আলম সিদ্দিকী, সাংবাদিক সৈয়দ আবুজাফর সালাউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।