বিকুল চক্রবর্তী: মৌলভীবাজার প্রতিনিধি:
সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মৌলভীবাজার চার সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী। বলাচলে এই এলাকার মানুষ নৌকার দূর্গ ভেঙ্গে ধানের শীষের গণজোয়ার উপহার দিয়েছেন আগামীর রাষ্ট্র নায়েক তাকের রহমানকে। আর শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসী মনে করেন তারেক রহমানও তাদের মুল্যায়ন করবেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে হাজী মুজিবুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দির সাথে ১ লক্ষ ২০ হাজার ৬৭৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন। যা সিলেট বিভাগে ১৯টি আসনের সর্বাধিক ব্যবধান। পোস্টাল ভোটসহ তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭। তার নিকটতম প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী নূরে আলম হামিদী পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট । অন্যান্য প্রার্থীদের মধ্যে মহসিন মিয়া মধু ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩৯১১।
অন্যদিকে সিলেট বিভাগে দ্বিতীয় সার্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন সিলেট ৪ আসনে সিলেটের প্রাক্তন মেয়র আরিফুল হক চৌধুরী। তার ভোটের ব্যবধান ১ লাখ ১৫ হাজার ৪৫৫ টি ভোট।
শ্রীমঙ্গল রাজাপুর এলাকার বাসিন্ধা রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল এর সভাপতি মশিউর রহমান রিপন বলেন, এই নির্বাচন প্রমান করেছে হাজী মুজিবুর রহমান জনপ্রিয়তার শীর্ষে। তার এই জনপ্রিয়তার মুলে রয়েছে ব্যক্তিগতভাবে তিনি সরলমনা, সৎ ও দূর্নীতি-চাঁদাবাজীকে পশ্রয় না দেয়া একজন মানুষ। পাশাপাশি তিনি কর্মী বান্ধব ও একজন ধৈষ্যশীল ব্যক্তি।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহব্বায়ক নুরুল আলম সিদ্দিকি বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে সরকার দলের রক্তচোখ উপপেক্ষা করে হাজী মুজিবুর রহমান চৌধুরী ছিলেন মাঠে ময়দানে। এর জন্য তাকে বহুবার যেতে হয়েছে জেলে। দীঘ দিন কারাবরণ করতে হয়েছে। তা ছাড়া তিনি একজন কর্মী বান্ধব। ওই সময়ে জেলজুলূম ও অত্যাচারের শিকার সকল নেতাকর্মীর পাশে ছিলেন তিনি।
হাজী মুজিবুর রহমান চৌধুরী জানান, এ বিজয় এলাকার মানুষের। এলাকার মানুষের ভালোবাসার জন্য তিনি তাদের কাছে ঋণি হয়ে থাকবেন। তিনি বলেন, এ এলাকার মানুষ যেভাবে ধানের শীষকে মুল্যায়ন করেছেন এখন আমার কাজ হলো এর প্রতিদান দেয়া।
তিনি বলেন, এর আগে বিগত ২০১৮ সালের নির্বাচনে প্রথম দেড়ঘন্টার তিনি ভোট পেয়েছিলেন ৯৩ হাজার ২৯৫ ভোট। পরে তার এজেন্ট বের করে দিয়ে জালভোট মেরে বিজয়ী হন মো: আব্দুস শহীদ। সুষ্ট নির্বাচন হলে তখনো আমি বিপুল ভোটে বিজয়ী হতাম।
তিনি বলেন, জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি যেন এই দায়িত্ব সম্মানের সাথে পালন করতে পারি আল্লাহ কাছে এই প্রার্থনা।
শ্রীমঙ্গল রাজঘাট চা বাগানের বাসিন্দা কানাই গোয়ালা জানান, চা বাগানসহ শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষ যেভাবে ধানের শীষকে মুল্যায়ন করেছে আশাকরি বিএনপি কেন্দ্রিয় কমান্ড আমাদের এই আসনকেও মুল্যায়ন করবেন।