বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১১ নম্বর ভরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মুহাম্মদ রাজিব হোসেন। শিক্ষিত, তরুণ ও উদ্যমী এই প্রার্থীকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। মানুষের পাশে থেকে কাজ করা, ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং একটি জনবান্ধব ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় […]
স্টাফ রিপোর্টার: নওগাঁর সাপাহার থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজার সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সাপাহার থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাপাহার প্রেসক্লাবের সভাপতি তছলিম উদ্দীন, সাধারণ সম্পাদক বাবুল আকতার, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফ তালুকদার ও সাংবাদিক নয়ন বাবু উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে […]
জাতির সংবাদ ডটকম।। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থক সাংবাদিকদের সংগঠন ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ হয়েছে। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ হয়। ফেস দ্য পিপল এর সম্পাদক সাইফুর সাগর আহ্বায়ক এবং চ্যানেল আইয়ের আহসান কামরুল সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আত্মপ্রকাশ অনুষ্ঠান ও আলোচনা সভায় […]
স্টাফ রিপোর্টার: নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া (শিয়ালমারী) মারকাজুল উলুম বালক-বালিকা কওমী মাদ্রাসার সদ্য স্থাপিত নির্মাণকাজ ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মারকাজুল উলুম বালক-বালিকা কওমী মাদ্রাসা প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৫ জুলাই রাত আনুমানিক দেড়টার দিকে একদল দুর্বৃত্ত মাদ্রাসাটির নির্মাণাধীন কাজ […]
জাতির সংবাদ ডটকম।। রাজনৈতিক অঙ্গনে মত ফারাক থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি ও সংকটময় সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব এবং জাতীয় ঐক্যের এক অনন্য প্রতীক হিসেবে জনগণের […]
।। আফজাল রহমান।। ২০০০ সালে আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতির কারণেই ২০০১ সালে বাংলাদেশ Transparency International এর রিপোর্টে টানা ৫ম বারের মতো “বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ” হয়েছিল। কেন হয়েছিল সেটা আমাদের জানা আছে। অথচ আজ সেই দলেরই একজন আওয়ামীপ্রেমী, ধুরন্ধর ও নীতিহীন নারী সাংসদ উঁচু গলায় ফ্যাসিস্ট খু/নি হাসিনার সাড়ে ১৫ বছরের অপকর্মের দায় বিএনপির উপর […]
নিজস্ব প্রতিনিধি : (সাবেক পদধারী ছাত্রলীগ নেতা) বর্তমানে হাই-টেক পার্কে কর্মকর্তা হিসেবে কর্মরত মনির হোসেনকে চট্টগ্রামে বদলির আদেশ করা হয় কিন্তু সেই বদলির আদেশ বাতিল করে একজন ভালো কর্মকর্তা আনোয়ার হোসেন কে চট্টগ্রাম বদলি করা হয় । যশোর থেকে আরেক কর্মকর্তা মাহফুজুল কবীরকে (রাবি-এর সাবেক পদধারী ছাত্রলীগ নেতা) ঢাকায় পোস্টিং করানো হয়। অদৃশ্য কারণে […]
সম্প্রতি কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে “নওগাঁর সাপাহার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহনাজ পারভীন নিয়মিত দেরিতে অফিসে আসেন এবং কোনো কোনো দিন অফিসে অনুপস্থিত থাকেন” এমন অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে, তা সঠিক নয় এবং বিভ্রান্তিকর। আমি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহনাজ পারভীন নিয়মিতভাবে সরকারি […]
জাতির সংবাদ ডটকম।। সম্পত্তি হস্তান্তর সংশোধনে বিলে শরিয়াকে অবজ্ঞা করা হয়েছে। যে কোন জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে। একই সঙ্গে সরকারি নিয়োগে মেধা ও স্বচ্ছতা নিশ্চিত করে দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ বন্ধের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। আজ বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও […]
আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী: চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। নিহতদের একজন নোয়াখালীর কবিরহাট উপজেলার সন্তান আবু বক্কর সিদ্দিক(পিঁয়াস)।বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।আইএসপিআর জানায়, […]