নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু বহুদলীয় গণতন্ত্রই নয় সংসদীয় গণতন্ত্রও এসেছে বিএনপির হাত ধরে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি […]
নিজস্ব প্রতিবেদক: দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ডে জড়িতদের বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ মঙ্গলবার নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে চট্টগ্রাম মহানগর বিএনপির র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা […]
নিজস্ব প্রতিবেদক: বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নিপীড়নের মাধ্যমে দেশে ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধী রাজনৈতিক মতাদর্শের মানুষদের নিপীড়ন, নির্যাতন, গুম ও হত্যার মাধ্যমে দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাংলাদেশের মানুষ আর কখনো এমন ভয়াবহ […]
মৌলভীবাজার প্রতিনিধি।। চা শ্রমিক মীরা হাজরা প্রতিদিনের মতো চা-বাগানের সেকশনে পাতা তুলতে গিয়েছিলেন । হাতে ছিল চা পাতা তোলার পাতি গামছা। সংসারের অভাব মেটাতে নিরলস পরিশ্রম করছিলেন তিনি। ২৪ কেজি হাজিরার বাইরে যত বেশি পাতা তুলবেন, ততই বাড়বে আয়। তাই প্রতিদিন ৪০ থেকে ৫০ কেজি পর্যন্ত চা পাতা তুলতেন মীরা। কিন্তু তার আর […]
আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালী জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সোমবার (৩১ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। এর আগে, রোববার দিনব্যাপী জেলার বিভিন্ন থানা […]
মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা ও ‘মডেল ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন শিক্ষিত সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন। সুশাসন, সততা এবং স্বচ্ছতাকে পুঁজি করে তিনি হাসনাবাদ ইউনিয়নবাসীর সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চান। সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় মোঃ আনোয়ার হোসেন তার আগামী দিনের লক্ষ্যসমূহ তুলে ধরেন। […]
আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি: সৌদি আরবের তায়েফ শহরে মো. কামরুল জামান (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী এক সৌদি তরুণও নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। নিহত কামরুল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের কাজী বাড়ির খোরশেদ আলমের ছেলে। তিনি দুই ছেলের জনক […]
আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন, সোনাইমুড়ী উপজেলার পূর্ব মির্জানগর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মো.সোহাগ (৪০), নজরপুর গ্রামের আবুল কালামের ছেলে ইকবাল হোসেন (৪২), দৌলতপুর গ্রামের ইসমাইলের ছেলে […]
বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।ক্যাম্পাসের ভেতরে বহিরাগতের মাদক সেবন ও বিক্রি এবং তাদের সাথে গুটিকয়েক শিক্ষার্থী জড়িত থাকার অভিযোগ ওঠার পর এই কঠোর অবস্থান নিয়ে মাদক কারবারিদের শনাক্ত করতে সহযোগিতা করলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২৯ আগস্ট) রাতে প্রক্টর প্রফেসর […]
স্টাফ রিপোর্টারঃ “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে তেঘরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তেঘরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, মডেল ও প্রদর্শনী উপস্থাপন করে। এসব […]