নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিল নয়, বরং তা পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে সরকার ভাবছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, ‘চুক্তি যদি […]
নিজস্ব প্রতিবেদক: শিক্ষায় জাতির মেরুদণ্ড উল্লেখ করে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, সবচেয়ে বেশি গুরুত্বরোপ করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কোয়ালিটি বাড়ানোর জন্য, ওনাদের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য। তার মাধ্যমে শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হবে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার […]
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তরে কারিকুলাম নতুন করে সাজানো সময়ের দাবি বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রাথমিক থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানো হচ্ছে। পুঁথিগত শিক্ষা নয়, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় জোর দিতে হবে। মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউজিসির জাতীয় কর্মশালায় তিনি এসব কথা বলেন। […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিদর্শন করেছেন তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে তিনি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছান। তিনি আজ সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ কর্মশালার উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগে সকাল ৯ টা ৫৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ‘কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নাই।’ সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশ বা দেশের জনগণ ভীত নয়। জাতীয় স্বার্থ রক্ষায় যেখানে কথা বলা প্রয়োজন, সেখানে বাংলাদেশ অবশ্যই কথা বলবে। তিনি বলেন, ‘বাংলাদেশ কাঁটাতারের […]
নিজস্ব প্রতিবেদক॥ সম্প্রতি দেশের প্রশাসনিক স্তরে সরকারি কর্মকর্তাদের একাংশের রূঢ় আচরণ এবং অপেশাদার কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও এবং মাঠ পর্যায়ের কিছু ঘটনায় দেখা যাচ্ছে, জনগণের সেবক হিসেবে পরিচিত কর্মকর্তারা সাধারণ নাগরিক ও রাজনৈতিক কর্মীদের সাথে অশোভন আচরণ করার অভিযোগ উঠেছে । অভিযোগকারীরা বলেন, […]
মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মানরা গ্রামে বিদেশ থেকে স্বামীর পাঠানো ৫০ হাজার এনজিও থেকে তোলা ৫ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ মাহবুব রহমান নামক প্রবাসীর স্ত্রী ফারজানা আক্তার (২২) এক কন্যা সন্তানসহ প্রেমিক সাফিন নামক যুবকের সঙ্গে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর স্বামী মাহবুবের বাবা আবুল বাশার […]
জাতির সংবাদ ডটকম।। কুমিল্লা জেলার তিতাস উপজেলার কৃতি সন্তান গোলাম রব্বানী (হাসিব)-কে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম-এর নবগঠিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় তিতাস উপজেলা জুড়ে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও এ খবর ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। গোলাম রব্বানী (হাসিব) ১৯৯৩ সালে তিতাস উপজেলার ৭নং নারান্দিয়া ইউনিয়নের তুলাকান্দি গ্রামে জন্মগ্রহণ […]
জাতির সংবাদ ডটকম।। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে ইউজিসির জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হবে। এই কর্মশালা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ। […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তৈরি পোশাক খাতের শীর্ষ দুই সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতারা। আজ (সোমবার) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।