জাতির সংবাদ ডটকম।। ট্রাফিক আইন অমান্যকারূদের বিরুদ্ধে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে মামলা হচ্ছে। মামলার নথি ডাক যোগাযোগে পাঠাচ্ছে ঢাকা মেট্রোপলিচন পুলিশ (ডিএমপি)। মামলার পর অভিযুক্ত চালক সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির না হলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। আজ রবিবার সিসি ক্যামেরা/ভিডিও ফুটেজের মাধ্যমে ট্রাফিক মামলা সতর্কীকরণসংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিএমপি। […]
আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি।। নোয়াখালীর সুবর্ণচরে মায়ের সামনে ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ইয়ামিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) দুপুর আড়াইটার দিকে সোনাপুর–চেয়ারম্যানঘাট মহাসড়কের পরিষ্কার রাস্তার মাথা এলাকার ডাক্তার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবায়োজিদ গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে […]
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টিপু সুলতান (২৭) নামে এক সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম করা হয়েছে। এসময় পিটিয়ে আহত হয় প্রবাসীর বৃদ্ধা মা সেফলী বেগম ও ছোট ভাইয়ের স্ত্রী সফিয়া বেগমসহ দুই নারীকে। আজ রবিবার (৩ মে) বেলা ১১ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাদের […]
ক্রীড়া ডেস্ক: তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বদরবারে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার (৩ মে) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাদের খুঁজে […]
আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ান ও চীনের কূটনৈতিক উত্তেজনা ফের প্রকাশ্যে তীব্র আকার ধারণ করেছে। আফ্রিকার দেশ কিংডম অব ইসওয়াতিনিতে প্রেসিডেন্ট লাই চিং–তের সফরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কড়া ভাষার পাল্টাপাল্টি মন্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। চীন প্রেসিডেন্ট লাইকে ‘ইঁদুর’ আখ্যা দিলে, তার জবাবে তাইওয়ান চীনের কর্মকর্তাদের ভাষাকে ‘মাছের ব্যাপারীর মতো অশালীন’ বলে কড়া সমালোচনা […]
জাতির সংবাদ ডটকম।। মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেশের জ্বালানিসংকট মোকাবিলায় সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করছে সরকার। তবে পবিত্র ঈদুল আজহা ও ক্রেতা–বিক্রেতাদের সুবিধায় শপিং মল বন্ধের সময় সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত করার আবেদন জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা। এ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ […]
নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসনের প্রতিটি পদই সরকারের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি।। তিনি বলেন, ‘শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিং এর জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সাময়িকভাবে হয়তো লাভবান হবেন, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।’ তিনি আরো বলেন, […]
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো তৈরির লক্ষ্যে একটি শক্তিশালী ‘গণমাধ্যম কমিশন’ গঠনের প্রক্রিয়া শুরু করবে সরকার। তিনি বলেন, ‘একটি পূর্ণাঙ্গ কমিশন গঠনের আগে গণমাধ্যম বিশেষজ্ঞ ও অংশীজনদের সমন্বয়ে একটি ‘পরামর্শক কমিটি’ গঠন করা হবে। আজ (রোববার) সকালে রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন। রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন […]
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। আজ (রোববার) ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসির আহমেদ হাওলাদার বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ […]