সিলেট প্রতিনিধি: মুষলধারে বৃষ্টির মধ্যেই সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী মাজারে প্রবেশ করেন। এখানে তিনি দেশ ও জাতির শান্তিকামনায় মোনাজাত করেন। এ সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তাঁর সঙ্গে ছিলেন। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের প্রসাশক আব্দুল কাইয়ুম চৌধুরীও উপস্থিত ছিলেন। এর আগে […]
নিজস্ব প্রতিবেদক: জনগণের জন্য সেবা প্রাপ্তি আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চালু করেছে ‘ই-ফায়ার লাইসেন্স’ ব্যবস্থা। এর মাধ্যমে এখন থেকে ফায়ার লাইসেন্সের আবেদন, নবায়ন, পুনর্মূল্যায়নসহ সব ধরনের সেবা অনলাইনে গ্রহণ করা যাবে, ফলে অফিসে গিয়ে দীর্ঘ প্রক্রিয়ার ভোগান্তি অনেকটাই কমবে। এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন শ্রমজীবী মানুষই যেকোনো দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। শ্রমিকের নিরলস পরিশ্রমেই গড়ে ওঠে শিল্প, কৃষি, অবকাঠামো এবং একটি শক্তিশালী অর্থনীতি। সুতরাং তাদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, এগুলো একটি দায়িত্বশীল সরকারের অগ্রাধিকার […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সংসদ মানেই পুরো বাংলাদেশ এবং এই সংসদের সফলতা মানেই দেশের সফলতা। তাই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি বলেন, আমরা যদি একটি স্থিতিশীল সরকার ও সংসদ নিশ্চিত করতে না পারি, তাহলে কোনোভাবেই এই দেশকে সামনে নিয়ে যেতে পারব না। সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তাই […]
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশের জ্বালানি পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। বিদ্যুতের লোডশেডিংও অনেক কমেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, কিছুদিন আগেও পেট্রোল ও বিদ্যুৎ নিয়ে জনমনে উদ্বেগ ছিল। বিরোধী দলের সদস্যরাও এ নিয়ে কথা বলেছিলেন। কিন্তু, আল্লাহর […]
নিজস্ব প্রতিবেদক: দেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে জাপানের মাজদা অয়েল থেকে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাব উত্থাপন করে বিদ্যুৎ, জ্বালানি ও […]
নিজস্ব প্রতিবেদক: শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক লড়াইয়ের দিনকে স্মরণ করে আজ (শুক্রবার, ১ মে) বিশ্বব্যাপী পালিত হবে মহান মে দিবস। ঐতিহাসিক মহান মে দিবস ২০২৬, রাষ্ট্রীয়ভাবে পালন করবে বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। এ দিবস উপলক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা […]
বাবুল ইসলাম।। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হয়েছে ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন কমিটি। নবগঠিত এ কমিটিতে পুনরায় সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দলের পরীক্ষিত, ত্যাগী ও মাঠপর্যায়ের জনপ্রিয় নেতা এসএম মজিদুল ইসলাম। তাঁর পুনঃনির্বাচনকে ঘিরে জেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় নির্ভরযোগ্য সূত্র জানায়, কঠিন রাজনৈতিক পরিস্থিতিতেও দলের […]
নিজস্ব প্রতিবেদক: ধর্মকে রাজনৈতিক স্বার্থে সরকার ব্যবহার করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। রাজনৈতিক স্বার্থে আমরা ধর্মকে ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের শুভেচ্ছা বিনিময় শেষে লিখিত বক্তব্যে তিনি এ কথা […]
আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি।। নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকদের হেনস্তা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের সাংগঠনিক পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত […]