আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি – নোয়াখালীর কবিরহাট উপজেলায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. সোহেল রানা (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের অফিস সংলগ্ন ডোবা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সোহেল রানা হাতিয়া […]
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। আজ রোববার বিশ্ব যক্ষ্মা দিবসের আলোচনা সভা শেষে হাসপাতালটির বিশেষায়িত অ্যাজমা সেন্টারে নবনির্মিত ৪০টি আইসিইউ বেড প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এ সময় তিনি দ্রুত এই সেবা চালুর নির্দেশ দেন। […]
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তৈরি পোশাক খাত টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদনে নতুন অগ্রগতি অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC) আরো পাঁচটি তৈরি পোশাক কারখানাকে লিড (LEED) সনদ দিয়েছে। নতুন এই স্বীকৃতির মাধ্যমে দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে ২৮০টিতে পৌঁছেছে। এই নতুন সংযোজনের ফলে, বাংলাদেশে এখন ১১৮টি প্ল্যাটিনাম ও ১৪৩টি গোল্ড রেটেড লিড সনদপ্রাপ্ত আরএমজি কারখানা […]
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উচ্চ-ক্ষমতার একটি রকেট ইঞ্জিনের স্থল পরীক্ষা তদারকি করেছেন বলে রোববার (২৯ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যা দেশটির অস্ত্র কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এটি পিয়ংইয়াংয়ের কৌশলগত অস্ত্র ক্ষমতা বাড়ানোর সাম্প্রতিক প্রচেষ্টার নতুন ইঙ্গিত। খবর বার্তা সংস্থা এএফপি’র। উচ্চ ক্ষমতাসম্পন্ন সলিড-ফুয়েল ইঞ্জিন ক্ষেপণাস্ত্রের মত দ্রুত উৎক্ষেপণ […]
নিজস্ব প্রতিবেদক: সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতিসমূহ অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নের লক্ষ্যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ একটি বিস্তৃত কর্মপরিকল্পনা ও কর্মকৌশল গ্রহণ করেছে। একই সাথে এই পরিকল্পনা বাস্তবায়নে প্রতি মাসে অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। রোববার ২৯ মার্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) পাঠানো নির্বাচনী ইশতেহার অগ্রাধিকার সংক্রান্ত এক অফিস […]
স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত ১৫ জন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে কালের কণ্ঠ বসুন্ধরা শুভসংঘ। এর আগে এসব নারীকে দক্ষ করে গড়ে তুলতে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে তারা এখন নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। রবিবার (২৯ মার্চ) বেলা ১১টায় সাপাহার উপজেলা […]
জামালপুর প্রতিনিধি।। জামালপুরে জ্বালানী তেল মজুদ থাকার পরও বিক্রি না করায় এক ডিলারকে জরিমানা করা হয়েছে। এরআগে তেল বিক্রি না করায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে যানবাহন চালকরা। শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের পিটিআই এলাকায় এই ঘটনা ঘটে। পরে তেল বিক্রির ব্যবস্থা করে প্রশাসন। ২৮মার্চ (শনিবার) সকাল থেকে শহরের পিটিআই এলাকায় জুই এন্টারপ্রাইজ তেলের ডিলার […]
বিকুল চক্রবর্তী: মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে মাঠে সক্রিয় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিবিজি শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর ব্যবস্থাপনায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ […]
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। আজ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে প্রবেশের আগে প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, মহিলা ও শিশু, স্বাস্থ্য এবং গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন। ৬ নম্বর ভবনে জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। কর্মকর্তাদের কক্ষে গিয়ে খোঁজখবর নেন সরকারপ্রধান। যথাসময়ে […]
নিজস্ব প্রতিবেদক: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ রোববার ট্রাইব্যুনাল কারা কর্তৃপক্ষকে এই নির্দেশ দেন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে এদের গ্রেফতার দেখানোর আবেদন ট্রাইবুনাল-২ এ […]