নিজস্ব প্রতিবেদক: দেশে কার্যরত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। নতুন সরকারের ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্য বাস্তবায়নে উদ্যোক্তা তৈরি ও রফতানি খাতে গতি ফেরাতে ব্যাংকগুলোকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বিভিন্ন ব্যাংকের এমডিদের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাতে গভর্নর এ নির্দেশনা দেন। তিনি বলেন, […]
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়ম রুখতে কঠোর অবস্থান নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। প্রতিমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়, পল্লবী ও রূপনগর এলাকায় কেউ যদি চাঁদাবাজি বা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে […]
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করা বিএনপি সংসদের প্রথম অধিবেশনের আগে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব দিয়েছে। সচিবালয়ে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ […]
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। ফলে তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর কঠোর নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকবেন। গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা পুনর্গঠন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন। সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী শাসমুল […]
জাতির সংবাদ ডটকম।। জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে চিফ হুইপ হিসেবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি। তার সাথে আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন […]
সৈয়দ সাইফুল করিম: গবর্ণমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন OLSA NA (Old Laboratorians Students Association North America) উদ্যোগে এক ইফতার ও পুনর্মিলনীর আয়োজন করা হয় নিউইয়র্কের লং আইল্যান্ডের হিকসভ্যালীতে এই মিলন মেলায় নিউইয়র্ক, নিউজার্সি ও পেনসিলভেনিয়ায় অবস্থানরত প্রাক্তন ল্যাবরেটরিয়ানরা পঞ্চাশজন ল্যাবরেটরিয়ান তাঁদের পরিবারসহ যোগ দেন। এর মধ্যে খোরশেদ (ল্যাব ৮০), জামান (ল্যাব ৮৭), রাসেল (ল্যাব ৯৬), গাজী (ল্যাব ৯৮), মেহরাজ (ল্যাব ০০), ফারহান (ল্যাব ০৩) এবং ( ডাঃ আজিজ, লাডলা, নাঈম, রনী, তুষার, হিমু, মিরাজ, ল্যাব ৮৩) — এর অপরিসীম পরিশ্রমের ফল হিকসভিলে ১৪০ জন অতিথিকে নিয়ে এই ইফতার । বিকেল ৫টার মধ্যেই ভেন্যু পূর্ণ হয়ে যায় এবং উদ্বোধনী পর্ব শুরু হয় বিকেল ৫টায় । ৮৩ ব্যাচের সমন্বয়ক ডাঃ আজিজ মঞ্চে উপস্থিত থেকে সকল অংশগ্রহণকারীকে স্বাগত ও ধন্যবাদ জানায়। সন্ধ্যার একটি বিশেষ আকর্ষণ ছিল ল্যাব-৬৮ এর সামিউল এর জন্মদিন উদযাপন। ল্যাবরেটরিয়ান ২০০৩ সালের ফারহান সামিউল ও তার স্ত্রীকে মঞ্চে আমন্ত্রণ জানান। ল্যাবরেটরিয়ানদের সাথে জন্মদিন উদযাপন করতে পেরে তাঁরা খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন। রাতের খাবারের পর ফারহান ব্যাচভিত্তিকভাবে সকল ল্যাবরেটরিয়ানকে মঞ্চে ডেকে পরিচয় পর্ব ও গ্রুপ ছবি তোলার আয়োজন করেন। পুরো অনুষ্ঠান ছিল অত্যন্ত আন্তরিক, উষ্ণ ও অংশগ্রহণমূলক। ল্যাবরেটরিয়ানদের সহধর্মিণীদের মঞ্চে আমন্ত্রণ জানানো হয় । তাঁদেরকে ল্যাবরেটরিয়ানদের ভ্রাতৃত্ব ও ঐক্যের শক্তিশালী বন্ধন সম্পর্কে নিজেদের অনুভূতি প্রকাশ করতে উৎসাহিত করে। অনুষ্ঠানজুড়ে অনেক সহধর্মিণী সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁরা তাঁদের স্বামীদের বিভিন্ন আয়োজন ও সমন্বয় কাজে সহযোগিতা করেছেন। কেউ কেউ ঘর থেকে সুস্বাদু খাবার প্রস্তুত করে নিয়ে এসেছিলেন, এর মাধ্যমে OLSANA কমিউনিটির ভ্রাতৃত্ব, সম্মান এবং পারিবারিক বন্ধনের সুন্দর স্মৃতি ধরে রাখা হয়। বিশেষ ইফতার প্ল্যাটারের পাশাপাশি ছিল হালিম, মৌসুমি ফলের প্ল্যাটার, পায়েস, আম্বালা স্টাইল স্পঞ্জ মিষ্টি, প্লেইন কেক, আইসক্রিম এবং চা। সিনিয়র ও জুনিয়র সকল ল্যাবরেটরিয়ান পরিবার ও বন্ধুদের সাথে এক সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে আনন্দঘন সময় কাটিয়েছেন অনেক সময়।
নিজস্ব প্রতিবেদক: আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (সোমবার, ২ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে জানিয়েছে অধিদপ্তরটি। পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। […]
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্তের বিষয়ে আমি এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি। রোববার সচিবালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক সাংবাদিক প্রশ্ন করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন—জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জবাবে সালাহউদ্দিন আহমদ […]
স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে এক স্কুলছাত্রীর কানের দুল ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার তুরিপাড়া এলাকায় চৌধুরী চান মোহাম্মদ মহিলা ডিগ্রি […]