নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই ডাকটিকিট অবমুক্ত করেন। নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে তেজগাঁও কার্যালয়ে এটিই তার প্রথম আনুষ্ঠানিক দাফতরিক স্বাক্ষর ও কার্যক্রম। এর মাধ্যমেই দীর্ঘ সময় পর সরকারপ্রধানের উপস্থিতিতে এই কার্যালয়ে নতুন সরকারের প্রশাসনিক […]
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। […]
জাতির সংবাদ ডটকম।। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি (শনিবার) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. […]
নিজস্ব প্রতিবেদক: একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে। জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান এবারই প্রথম শহীদ মিনারের বেদীতে ফুল দিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে। সেখানে তিনিও ১১ দলীয় জোটের নেতাদের নিয়ে আলাদাভাবে মোনাজাত করেন। রাত ১২টা ১ মিনিটের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ […]
জাতির সংবাদ ডটকম।। আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো আজ। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য রাজধানীসহ সারাদেশে নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক […]
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো আজ। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য রাজধানীসহ সারাদেশে নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। রাষ্ট্রপতি […]
স্টাফ রিপোর্টার: শুক্রবার (২০ ফেব্রুয়ারী )সিলেট দক্ষিণ সুরমা তেলিবাজার মাঠে বাদ মাগরিব দক্ষিণ সুরমা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো-এর রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এম […]
আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরি চাপায় এক সার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে তার দুই ছেলে গুরুত্বর আহত হয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সোনাপুর টু কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো.শফিক (৬০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মৃত মমিনুল হকের ছেলে। অপরদিকে আহতরা […]
স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত), জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুস সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা […]
আসলাম ইকবাল: বুধবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আধুনিক সংগীত শিল্পী পরিষদ এর আধুনিক গানের সম্মিলন ও বন্ধু মিউজিক স্টেশন এর বর্ষপূর্তি উৎসব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আধনিক সংগীত শিল্পী পরিষদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আশিক বন্ধু। অতিথি হিসেবেে শুভেচ্ছা জানাতে এসেছেন জনপ্রিয় বরেণ্য সংগীত শিল্পী উমা খান ও স্বাধীন বাংলা […]