নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ ঈদগাহের জামাতে অংশ নেন। নামাজ শেষে একে […]
নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রচারিত এক টেলিভিশন বার্তায় তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, এক মাসের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর এসেছে মুসলিম উম্মাহর জন্য বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা ও অনাবিল আনন্দের বার্তা নিয়ে। […]
বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার।। ব্যাতিক্রমী উদ্যোগে ঈদ উদযাপন করছেন মৌলভীবাজার- ৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী। তার নির্বাচনী এলাকার ছিন্নমুল ও পথ শিশুদের নিয়ে তার বাড়িতে আয়োজন করেছেন দুইদন ব্যপী মেহেদী উৎসব। শুক্রবার প্রথম দিনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকা থেকে প্রায় শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের সংগ্রহ করে নিয়ে আসেন তার বাড়িতে। প্রথমে সবাইকে […]
বিকুল চক্রবর্তী: ইউরোপের অন্যতম প্রাণকেন্দ্র নেদারল্যান্ডের রাজধানী আমস্টেডামে-এ প্রথমবারের মতো উন্মুক্ত স্থানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে ইতিহাস গড়েছে বাংলাদেশি মুসলিম কমিউনিটি। প্রবাস জীবনের ব্যস্ততা আর সীমাবদ্ধতার মধ্যেও এমন ব্যতিক্রমী আয়োজন কমিউনিটির মধ্যে সৃষ্টি করেছে আনন্দ, ঐক্য এবং নতুন উদ্দীপনা। আয়োজকরা জানান, এতদিন ঈদের জামাত ও আনুষ্ঠানিকতা মূলত মসজিদ কিংবা নির্ধারিত হলরুমে সীমাবদ্ধ ছিল। […]
আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি।। সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে নোয়াখালীর বিভিন্ন এলাকায় আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন কিছু মুসল্লি। জেলার তিনটি উপজেলার অন্তত ছয়টি গ্রামে শুক্রবার (২০ মার্চ) সকালে পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে নিজ নিজ এলাকার মসজিদে ঈদের নামাজ আদায় করেন এসব গ্রামের বাসিন্দারা। তারা দীর্ঘদিন […]
দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদক।। ময়মনসিংহের গৌরীপুরে বাহাদুরপুর গ্রামে সুরেশ্বর দরবার শরীফে সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯ টায় । ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা সেকান্দর আলী। ঈদুল ফিতরের এই জামাতে ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, হালুয়াঘাট, শম্ভুগঞ্জসহ জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক […]
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়নের কামাসিদ গ্রামের কাতার প্রবাসী কারী মো: আবদুল্লাহর বাড়ীতে তাঁর ব্যাক্তিগত আয়োজনে ১৮ মার্চ প্রায় ৫ শতাধিক লোকের ইফতার পার্টির আয়োজন করেন। ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন স্থানীয় এলাকা বাসী সহ সাবেক ইউপি চেয়ারম্যান ফিরুজ মাস্টার ও ব্যারিস্টার আবদুল হাই। এ ছাড়া শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো: ইয়াকুব আলী, […]
শ্রীমঙ্গল প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার প্রাক্তন প্যানেল মেয়র মীর এম সালামের উদ্যোগে দরিদ্র মানুষের মধ্যে আর্থিক সহায়তা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের শাপলাবাগ ও শান্তিবাগ আবাসিক এলাকায় দরিদ্র পরিবারের মধ্যে তিনি এ নগদ অর্থ বিতরণ করেন। এ সময় মীর এম সালাম বলেন, আমি এখন কাউন্সিলর নই। কিন্তু মানুষ আমার কাছে আশা […]
জাতির সংবাদ ডটকম।। দেশবাসী ও মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। আজ প্রদত্ত এক যৌথ ঈদ শুভেচ্ছা বাণীতে নেতৃদ্বয় বলেন, ঈদুল ফিতর মুসলমানদের জন্য পরম আনন্দের দিন, জাতীয় সাংস্কৃতিক চেতনার প্রধান দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত […]
দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক। ময়মনসিংহের গৌরীপুর বৃহস্পতিবার , ( ১৯ মার্চ / ২০২৬ ) পবিত্র মাহে রমজান উপলক্ষে পৌরসভাধীন রহমতপুর বাইতুষ শরীফ জামে মসজিদে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় উক্ত দোয়া ও ইফতার মাহফিল সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত […]