জামালপুর প্রতিনিধি: জামালপুরে হেযবুত তওহীদের উদ্যোগে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অনুষঙ্গ ছিল, তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই শান্তির একমাত্র পথ। (১৫ অক্টোবর) বুধবার সকাল ১১টায় জামালপুর শহরের আজাদ ট্রেড সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করে হেযবুত তওহীদের জামালপুর জেলা শাখা। জেলা হেযবুত তওহীদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে […]
আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গাংচিল আবাসনে এ ঘটনা ঘটে। নিহত মো.মাসুম (৮) ও মো.মারুফ (৭) একই ওয়ার্ডের মো.মাসুদের ছেলে। স্থানীয়রা জানায়, নিহত দুই শিশুর পরিবার গৃহহীন। কয়েক মাস আগে নদী ভাঙ্গনে […]
জাতির সংবাদ ডটকম।। ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বিদ্যমান আইন বাস্তবায়নে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। যা তামাক নিয়ন্ত্রণে সরকারের ইতিবাচক মানসিকতারই বহিঃপ্রকাশ। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ এ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধের বিধান থাকলেও তামাক কোম্পানিগুলো আইন লঙ্ঘন করে সারাদেশে বিজ্ঞাপন ও প্রচারণা কার্যক্রম অব্যাহত রেখেছে। যা সরকারের সার্বিক […]
ক্রীড়া ডেস্ক: রেকর্ড স্পর্শ করেছিলেন মাস খানেক আগেই। একই দলের বিপক্ষে এবার জোড়া গোল করার পথে নতুন উচ্চতায় উঠেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়ে খুবই গর্বিত অনুভব করছেন পর্তুগাল অধিনায়ক। মঙ্গলবার হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জোড়া গোল করে রোনালদো এখন বিশ্বকাপ বাছাই ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তার গোলসংখ্যা দাঁড়িয়েছে […]
নিজস্ব প্রতিবেদক: আপনাদের সঙ্গে সম্ভবত আর দেখা হবে না। আমার মামলা ট্রাইব্যুনাল-২ এ নিয়ে গেছে। সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর এমন কথায় সাহস জোগালেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। বললেন, চিন্তা করবেন না ভাই। আল্লাহ ভরসা। বুকে বল রাখেন, মনোবল হারাবেন না। দু’জনের কথার মধ্যে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলে ওঠেন- […]
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিমান অনুপ্রবেশ মোকাবিলায় ন্যাটোর সক্ষমতা আরও জোরদার করা হচ্ছে। জোটটির প্রতিরক্ষা মন্ত্রীরা বুধবার এ বিষয় নিয়ে আলোচনায় বসছেন। বুধবার (১৫ অক্টোবর) ব্রাসেলসে জোটটির প্রতিরক্ষা মন্ত্রীরা এ বিষয় নিয়ে আলোচনায় বসছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ন্যাটোর ৩১টি সদস্য দেশের মন্ত্রীদের সঙ্গে এই আলোচনায় অংশ নিচ্ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি […]
বিনোদন ডেস্ক: পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ছবি ছড়িয়ে পড়লে অনলাইন ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে শুয়ে থাকা হানিয়ার একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে […]
নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দল নিষ্ঠার সঙ্গে জুলাই সনদের আলোচনায় অংশগ্রহণ করেছেন। আমি জানি না তারা কি করবেন। তবে আমার মনে হয় এই নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা জুলাই সনদে সই করবেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। জুলাই সনদ প্রসঙ্গে তিনি […]
নিজস্ব প্রতিবেদক: ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা শাহবাগ অবরোধ (ব্লকেড) করে বিক্ষোভ করছেন। তাদের স্লোগানে স্লোগানে শাহবাগ এলাকা উত্তাল হয়ে উঠেছে। শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে এসে শাহবাগ ব্লকেড করেন শিক্ষকরা। এতে […]
মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।। “হাত ধোয়ার নায়ক হোন” স্লোগানে কুমিল্লার মনোহরগঞ্জে আন্তর্জাতিক হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বুধবার উপজেলার আলীনকিপুর স্কুল এন্ড কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। আলীনকিপুর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে আরো […]