নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অভিযোগপত্র (চার্জশিট) পর্যালোচনার জন্য দুই দিনের সময় নিয়েছে বাদীপক্ষ। সোমবার (১২ জানুয়ারি) মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আদালতে হাজির হয়ে অভিযোগপত্র পর্যালোচনার এই সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট […]
বিনোদন প্রতিবেদক।। ইংরেজি নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। আগামী ২৩ জানুয়ারি সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন’ এর এই আসর। এতে উপস্থিত থাকবেন শিল্পী, সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের গুণীজনরা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। […]
সৈয়দ সাইফুল করিম: নিউইয়র্কে জ্যামাইকা মতিন রেস্তোরায় তিরাশিয়ানদের সংগঠন সার্কেল ৮৩’৮৫ গ্রুপের উদ্যোগে এক পিঠা উৎসব অনুষ্ঠিত হয় । এখানে বাংলাদেশী ভাবীদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাতের তৈরী শীতের হরেক রকম পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। সার্কেল এর সদস্যবৃন্দের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে এই উৎসবকে আরো প্রাণবন্ত ও মধুময় করে তোলে। রাতের খাবার পরিবেশন শেষে তার সমাপ্ত করা হয়। পিঠা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ বজলুল করিম লাডলা,ডাঃ আজিজুল হক আজিজ, কামরুজ্জামান রনি,শরীফ চৌধুরী পাপ্পু, স্বপন ভুইয়া, শাহীন হক, নাঈমুল বাশার চৌধুরী,এ কে,এম,মিরাজ, কামরুল, দেবব্রত, কৌশিক, আবু আহসান টুটুল প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক: গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির বাস্তবায়ন চলছে। মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষিত করা হচ্ছে তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য। আজ (সোমবার) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে। বার্তায় বলা হয়, প্রচারণার অংশ হিসেবে […]
নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার ঢাকায় আসছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন । সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বিমানবন্দরে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানাবেন মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কূটনৈতিক সূত্র জানায়, চলতি সপ্তাহেই পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশন শুরু করবেন ক্রিস্টেনসেন। আগামী দুই দিন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরল ইসলামের […]
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কুমিল্লা-৯(লাকসাম -মনোহরগঞ্জ) আসনে বিএনপির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। রবিবার (১১জানুয়ারী) বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। কুমিল্লা-৯(লাকসাম -মনোহরগঞ্জ) আসনে বিএনপির মিডিয়া সেলের প্রধান বেলালুর রহমান মজুমদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল। জনগণের দোরগোড়ায় রাষ্ট্রের সেবা […]
শেখ আব্দুস সালামঃ খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে অষ্ট্রেলিয়া প্রবাসী স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডঃ মোঃ খোরশেদু্জ্জামান তাঁর পিতা মরহুম আব্দুল খালেক সরদার ও দাদি মরহুমা গফুরেন্নাসার নামে দু’টি শিক্ষা বৃত্তি ট্রাষ্ট প্রতিষ্ঠা করেছেন। ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকায় পাইকগাছা উপজেলার কপিলমুনি কলেজ ও তালা উপজেলার শাহজাদপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক […]
বেরোবি প্রতিনিধি।। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চলতি মাসে ব্রাকসু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন ছাত্র উপদেষ্টা ড. মো. ইলিয়াছ প্রামানিক। তিনি বলেন, শিক্ষার্থীদের মতামত ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে যাতে […]
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শীত মৌসুমে মানবিক দায়িত্ববোধ থেকে হবিগঞ্জ জেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। রবিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি […]
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। র্যাব সূত্র জানায়, গত ৫ আগস্ট ২০২৪ থেকে অদ্যবধি সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত ধারাবাহিক অভিযানে র্যাব-৯ মোট ৩৫টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, […]