স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজধানীর মিরপুর আনছার ক্যাম্প সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ অনুযায়ী) বিকেলে আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা-১৪ আসন বিএনপির মনোনীত প্রার্থী ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক ইঞ্জিনিয়ার সানজিদা […]
মো: মোহন আলী ।। ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভা ১০ জানুয়ারি ২০২৬ শনিবার সকাল ১০টায় পুরানা পল্টনের ফটোজার্নালিস্ট এসোসিয়েশনে অনুষ্ঠিত হয়। সভায় এবিএম সেলিম আহম্মেদ সভাপতি ও শিকদার আবদুস সালামকে সাধারণ সম্পাদক করে ২০২৬-২০২৭ সেশনের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি মোশাররফ হোসেন বাবলু, সরোয়ার কবির, মাসুদ […]
ক্রীড়া ডেস্ক: ব্রিসবেন ইন্টারন্যাশনালে নারী এককের সেমিফাইনালে ক্যারোলিনা মুচোভাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অ্যারিনা সাবালাঙ্কা। ফাইনালে উঠার লড়াইয়ে ক্যারোলিনাকে ৬-৩ ও ৬-৪ সেটে হারান বিশ্বের এক নম্বর তারকা টেনিসার। শিরোপার লড়াইয়ে মার্তা কোস্তিউকের মুখোমুখি হবেন তিনি। প্রতিযোগিতার সেমিফাইনাল জেতার মাধ্যমে ব্রিসবেন ইন্টারন্যাশনালে টানা তৃতীয়বার ফাইনালে উঠলেন বেলারুশিয়ান তারকা সাবালাঙ্কা। সেই সঙ্গে চলতি মাসের শেষ […]
আন্তর্জাতিক ডেস্ক: প্রায় দুই সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। দেশটির চিকিৎসকরা বলছেন, বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার পর হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সতর্কতা জারি করলেও বিক্ষোভ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। আহতদের চাপে দেশটির হাসপাতালগুলোতে […]
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, সকল প্রকার চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে রাত-দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর ভিশন হচ্ছে “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”। এই ভিশন বাস্তবায়নে বিজিবি সদস্যরা সচেষ্ট ও […]
বিনোদন প্রতিবেদক: উপকূলের মানুষের জীবনযাপনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘হাঙর’ নামের সিনেমা। বানিয়েছেন তন্ময় সূর্য। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি। হাঙর দিয়ে বাংলাদেশি সিনেমায় অভিষেক হচ্ছে প্রমোদের। রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা। ২০১৩ সালে ‘উমা’ সিনেমায় নায়ক হিসেবে অভিষেক হলেও পরবর্তী সময়ে নেতিবাচক চরিত্রে জনপ্রিয়তা পান প্রমোদ। বর্তমানে […]
নিজস্ব প্রতিবেদক: ব্যাংকের সুদের হার (ইন্টারেস্ট রেট) এখনই কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।তিনি বলেছেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদহার কমানো সম্ভব নয়। আজ শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, অর্থ উপদেষ্টা হিসেবে ব্যর্থ হবো […]
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কিছু ‘সন্ত্রাসীর’ জামিন পাওয়ার ঘটনায় বিচার বিভাগ ও বিচারপতিদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, এসব আসামিদের জামিন পাওয়ার দায় সম্পূর্ণভাবে বিচারপতিদের ওপর বর্তায় এবং তাদের অপসারণের দায়িত্ব ছিল প্রধান বিচারপতির। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে […]
নিজস্ব প্রতিবেদক: যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এক্ষেত্রে মতপার্থক্য ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। হিংসা প্রতিশোধের পরিণতি কি হতে পারে, সেটা আমরা দেখেছি চব্বিশের ৫ আগস্ট। মতপার্থক্য যাতে মতবিভেদ না হয়ে যায়, বিভেদের কারণ না হয়। সবাই মিলে কাজ করতে হবে। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর […]
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।। চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের পাঠানপাড়া বিএনপির দলীয় কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানটি […]