মোঃ মোহন আলী : গাজার পথে ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি বিসিআরএস। ৮ অক্টোবর ২০২৫ বুধবার সংগঠনের চেয়ারম্যান জাকির হোসেন ও নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এক যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি […]
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চায় এটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, দেশের বিভিন্ন সময়ে নানা ঝড়-ঝঞ্ঝায় কোথাও পালিয়ে যাইনি। আগামীতেও দেশে থাকবো। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে, কারা […]
নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলন ঘিরে বনানী থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, গোলাম দস্তগীর গাজীসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম সাদেকুর রহমান এ আদেশ দেন। অপর দুই আসামি হলেন- সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম। মামলার […]
আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ব্যবসা করতে গিয়ে হকার্স সমিতির ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চৌমুহনী পৌরসভার প্রশাসক মো.আরিফুর রহমানের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চৌমুহনী বাজারে সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি […]
বেরোবি প্রতিনিধি; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর, ২০২৫) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় বেরোবি নিপীড়নবিরোধী ছাত্রজোটের আয়োজনে ‘আবরার থেকে আবু সাঈদ’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় তিনি বলেন, শহীদ […]
জাতির সংবাদ ডটকম।। ‘তীব্র গ্যাস সংকটের ফলে সার কারখানাগুলো যখন সক্ষমতার ৬০% অব্যবহৃত থেকে যাচ্ছে, ঠিক সেই মুহুর্তে সারকারখানায় গ্যাসের মুল্য প্রায় দ্বিগুণ বৃদ্ধির সুপারিশ কোনো বিবেচনাতেই যৌক্তিক হতে পারে না, বরং এটা সারখানাসহ দেশের কৃষক শ্রেনীর জন্য উদ্বেগ জনক ও বাস্তবতা বির্বজিত বলে’ মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র শীর্ষ নেতৃত্ব। তারা বলেন, […]
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ইং উদযাপন উপলক্ষে ৮ অক্টোবর বুধবার সকালে; গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফারজানা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহাম্মেদ,পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু জাফর লেলিন,ইসলামী আন্দোলন বাংলাদেশ গোবিন্দগঞ্জ উপজেলা […]
স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে এই প্রথম বিদেশী মানের মানসম্মত এসি চাইনিজ সুপার সেলুন ও স্পা বডি ম্যাসাজ এন্ড জেন্টস বিউটি পার্লার এর শুভ উদ্বোধন করা হয়েছে। অদ্য দুপুর ১২ টার সময় স্থানীয় ওয়ালটন মোড় সেন্ট্রাল প্লাজার ২য় তলায় ওই চাইনিজ সুপার সেলুন আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল […]
মোঃ মোহন আলী ।। ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দীর্ঘ যানজটে আটকা পড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে মোটরসাইকেলে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার (৮ অক্টোবর) সকালে উপদেষ্টা ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। সেখান থেকে গাড়িবহর নিয়ে সরাইল-বিশ্বরোড মোড়ে যাওয়ার পথে […]