নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়ন জমা দেন বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম এবং সহকারী নির্বাচন সমন্বয়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার। এ সময় উপস্থিত ছিলেন […]
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিজিবিকে প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে ‘বর্ডার গার্ড বাংলাদেশ দিবস : কৃতিত্বপূর্ণ […]
মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) এবং সুনামগঞ্জ-৫( ছাতক ও দোয়ারাবাজার) আসনে দলীয় ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত দুইজন প্রার্থী। রোববার দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নিকট তারা এই মনোনয়নপত্র […]
স্টাফ রিপোর্টার; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির নির্বাহী সদস্য কবির আহমেদ ভূঁইয়া। প্রাথমিকভাবে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ৯০ বছর বয়সী মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা ও প্রতিবাদ হয়েছে এলাকায়। যার ফলে এই আসনে প্রার্থী পরিবর্তন করে কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন […]
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীরা বিজিবি’র চোখ ফাঁকি দিতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে। তবে বসে নেই মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর চৌকস বিজিবি সদস্যরা। এরই ধারাবাহিকতায় গত ২৭ ডিসেম্বর গভীর রাতে আজমতপুর বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনাকালীন সীমান্ত পিলার ১৮১/৯-এস হতে আনুমানিক ৫০ গজ […]
স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা ঘিরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় ক্ষতিগ্রস্ত গাছের স্থানে পুনরায় বৃক্ষরোপণ করল বিএনপির কৃষিবিদদের সংগঠন ‘এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (অ্যাব)। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি শুরু করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত গাছের পরিচর্যা এবং নতুন করে বকুল, ছাতিমসহ একাধিক প্রজাতির প্রায় […]
পাইকগাছা প্রতিনিধিঃ খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদীয় আসনে আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জাপার সদস্য ও জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। জাপা নেতা মোস্তফা গতকাল শুক্রবার জুম্মাবাদ পিতা পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব এস এম আলী আকবর ও দাদা, দাদীর কবর জিয়ারত করার মধ্য দিয়ে তিনি […]
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জাতীয় প্রতিনিধি সমাবেশ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের আখরাম খাঁ হলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মমিনুর রশিদ শাইন-এর সভাপতিত্বে এবং মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। […]
আজ ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ১১:৩০ টায় বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিবিবি) ট্রাস্টের সমন্বিত উদ্যোগে ‘‘কোম্পানির হস্তক্ষেপ ও আইনের দুর্বলতায় বাড়ছে তামাকের আগ্রাসন: হুমকিতে জনস্বাস্থ্য’’ -শীর্ষক ভার্চুয়াল টকশোতে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন করায় অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছে আলোচকবৃন্দ। অনুষ্ঠানটিতে আলোচক হিসেবে উপস্থিত […]
আন্তর্জাতিক ডেস্ক: প্রবাসীদের জন্য ভিসা ইস্যু ও রেসিডেন্সি বা আবাসিক স্থানান্তর প্রক্রিয়া আরও সহজ করলো কুয়েত সরকার। প্রক্রিয়ার ঝক্কি এড়াতে দুটি নতুন ইলেকট্রনিক সেবা চালু করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। কুনা জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল ডিপার্টমেন্ট অব ইনফরমেশন সিস্টেমস ও জেনারেল ডিপার্টমেন্ট অব রেসিডেন্সির সমন্বয়ে নতুন […]