নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাংক বাংলাদেশের নিম্নআয়ের তরুণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১৫০.৭৫ মিলিয়ন ডলার (১৫ কোটি ৭ লাখ ৫০ হাজার ডলার) অতিরিক্ত অর্থায়ন অনুমোদন দিয়েছে। এই অর্থায়ন বিশেষভাবে নারী এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। বুধবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস জানিয়েছে, এই অর্থায়ন ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট’ (RAISE) প্রকল্প […]
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী তিন দিনের কর্মসূচির কথা জানিয়েছে দলটি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। […]
নিজস্ব প্রতিবেদক: সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ও অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বহু গুরুত্বপূর্ণ সুপারিশ উপেক্ষা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁর দাবি, গণতন্ত্রের বিকাশে নির্বাচনের কোনো বিকল্প নেই—ভালো নির্বাচন আয়োজনের লড়াই তারা চালিয়ে যাবেন। আজ বুধবার সকালে রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে সুজন আয়োজিত ‘নির্বাচনী ব্যবস্থার সংস্কার অগ্রগতি’ শীর্ষক […]
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান-২ পর্যন্ত ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। তালেবুর রহমান জানান, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বিএনপির […]
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপের তীব্র সমালোচনা করেছে রাশিয়া ও চীন। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ওয়াশিংটনের এমন আচরণকে ‘আগ্রাসী’ এবং ‘ভীতি প্রদর্শন’ হিসেবে অভিহিত করেছে দেশ দুটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্ষমতা ছাড়াই এখন মাদুরোর জন্য সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলা সরকারের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে […]
নিজস্ব প্রতিবেদক: প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার লন্ডন থেকে দেশ ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তারেক রহমানের নিরাপদ আগমন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সব সংস্থাকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত থাকার নির্দেশ […]
নিজস্ব প্রতিবেদক: আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ করে গেজেট জারি করেছে সরকার। বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে গেজেট জারি করা হয়েছে। আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রীম কোর্ট, […]
মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।। ফ্রান্স জমিয়তের পক্ষ থেকে শহিদ মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরীর ফ্যামিলি কে ডিপ টিউবওয়েল প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজিনগর গ্রামের ফেদায়ে জমিয়ত শহীদ মাওলানা মোশতাক আহমদ রহঃ বাড়িতে এই ডিপ-টিউবওয়েল স্থাপনের কার্যক্রম শুভ উদ্ভোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । শান্তিগঞ্জ উপজেলা […]
বেরোবি প্রতিনিধি।। বারবার তফসিল পরিবর্তন, প্রধান নির্বাচন কমিশনারদের একের পর এক পদত্যাগ এবং নির্বাচন কমিশনের কার্যক্রমে স্থবিরতার কারণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন কার্যক্রম চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ অবস্থায় ব্রাকসু নির্বাচনের তফসিল সচল ও নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. […]
মোঃ মোহন আলী ।। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’–এর তথ্য অনুযায়ী বাংলাদেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ। ওষুধের উৎপাদন ও সরবরাহ নিরবিচ্ছিন্ন করার মাধ্যমে দেশের সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। আজ (২৩ ডিসেম্বর ২০২৫) রাজধানীর বিএমএ ভবনে “উচ্চ […]